1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩০৫ বার

দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা ও সদর উপজেলার সাধারণ সভা ও কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সকলের সম্মতিক্রয়ে ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি হয়েছেন সৈয়দপুর বি-আখড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি হয়েছেন মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজলুম পারভেজ ও সাধারণ সম্পাদক হয়েছেন বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম মোঃ মিজানুর রহমান মিন্টু। বুধবার (১১ মে) বিকালে ঠাকুরগাঁও অডিটোরিয়াম (বিডি হল) এ সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সকলের সম্মতিক্রয়ে ৬১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির গঠন করা হয়।

এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোহামুদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম তোতা, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো: গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়াও কাউন্সিলে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net