1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আঞ্চলিক কথা মানুষের কল‍্যাণে ফেসবুক গ্রুপের উদ‍্যোগে অসহায় পরিবারে সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নবীনগরে আঞ্চলিক কথা মানুষের কল‍্যাণে ফেসবুক গ্রুপের উদ‍্যোগে অসহায় পরিবারে সহায়তা প্রদান

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৪৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আঞ্চলিক কথা মানুষের কল‍্যাণে ফেসবুক গ্রুপের উদ‍্যোগে অসহায় পরিবারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ৮ টি ইউনিয়নের ১০ টি অসহায় পরিবারের মাঝে সাড়ে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।

গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগরের কৃতিসন্তান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির।

গ্রুপের অন‍্যতম এডমিন জাবিদ আল মুয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গ্রুপের প্রধান উপদেষ্টা নিলুফার ইয়াসমিন (লাকি), কবি নাছিমা আক্তার স্মৃতিসহ আরো অনেকে। এসময় গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক গ্রুপের মানবিক কার্যক্রমে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।

গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রানা জুয়েল বলেন, নবীনগরে আঞ্চলিক কথা মানুষের কল‍্যাণে ফেসবুক গ্রুপ সবসময়ই অসহায় মানুষের কল‍্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net