1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে এতিম নিবাসীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে এতিম নিবাসীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ৪৯১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দায়েমী ফাউন্ডেশন সোস্যাল ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (২০১৮-২০২৩) এর অধীনে পরিচালিত শিশু সদনের এতিম নিবাসীদের মাঝে দায়েমী ফাউন্ডেশনের উদ‍্যোগে ফর কিড সেক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ইব্রাহিমপুর সুফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা চত্বরে
৫৫০ জন এতিম নিবাসীদের মাঝে পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, গামছা, টুপি, থ্রিপিস, হিজাব, জুতা বডিসোপ, লন্ড্রিসোপ বিতরণ করা হয়।

এছাড়া দায়েমী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহ (১) ডোমড়াকান্দি সুফিয়া দায়েমীয়া মুসলিম এতিমখানা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া (২) সাতবাড়ীয়া শাহ ছুফি আমানত (রঃ) শিশুসদন এতিমখানা, চন্দনাইশ, চট্টগ্রাম (৩) আমিরাবাদ সুফিয়া দায়েমীয়া মুসলিম এতিমখানা, লোহাগড়া, চট্টগ্রাম (৪) শাহ সুফি সৈয়দ আবু মুছা কালিমুল্লাহ মুসলিম এতিমখানা, চরম্বা, লোহাগড়া, চট্টগ্রাম (৫) ঢেমুশিয়া সৈয়দ আবু মুহাম্মদ ওবাইদুল্লাহ (রহঃ) এতিমখানা, চকরিয়া, কক্সবাজার এতিম নিবিসীদের মাঝে এ ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়।

দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ বলেন, এ ধরণের কার্যক্রম সবসময়ই অব‍্যাহত থাকবে ইনশাআল্লাহ‌।

উল্লেখ্য যে, দায়েমী ফাউন্ডেশন এতিম নিবাসী ছাড়াও সমাজের অসহায়, দুঃস্থ মানুষের জন‍্য কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net