ঢাকা   ০৪:২৮:৩৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নরসিংদীতে সাবেক পৌর মেয়রের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে দুই হাজার সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের শাপলা চত্ত্বর এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করেন নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো, পাঁচ কেজি সেদ্ধ চাল, এক কেজি পোলাও চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজামান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুদীপ্ত সাহা, শহর ছাএ লীগের সভাপতি রাজিব সরকার, সহ আরো অনেকে
সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, আমি প্রতিবারই চেষ্টা করি ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের পাশে থাকার। পৌর মেয়র থাকাকালীন ও করোনাকালীন সময়েও পাশে ছিলাম। এখন মেয়রের দায়িত্বে নেই, এখনও অসহায়দের পাশে আছি। আমি চাই ইদ আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি