ঢাকা   ০২:৪৫:২১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে রায়হান নামে এক পোশাক কারখানার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত পোশাক কারখানার শ্রমিক রায়হান (২২) উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মো. নকুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন।
নিহতের প্রতিবেশী জানান, রায়হানের বাড়ির সবাই বেড়াতে গেলে খালি বাসায় রায়হান গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রায়হানের খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই মো. মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি