1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে বিএনপির কর্মসূচি চলাকালে সাংবাদিককে পুলিশের মারপিট, প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ফুলছড়িতে বিএনপির কর্মসূচি চলাকালে সাংবাদিককে পুলিশের মারপিট, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৪৩ বার

গাইবান্ধার ফুলছড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে পুলিশে মারপিট ও লাঞ্ছিত করায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলছিল। এসময় ফুলছড়ি থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে লাঠিপেটা শুরু করে। এসময় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশসেবা পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি শাকিল আহমেদ উক্ত ঘটনার ভিডিও চিত্র ধারণ করলে কর্তব্যরত এএসআই আতাউল গণি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তিনি সাংবাদিক শাকিলের উপর লাঠিচার্জ করে। পুলিশের মারপিটে সাংবাদিক শাকিল আহত ও রক্তাক্ত হয়। এখবর ছড়িয়ে পড়লে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে।

দোষী পুলিশ সদস্যের অপসারণের দাবীতে তাৎক্ষণিক উপজেলা সদরে ফুলছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করলে এতে বিএনপির নেতাকর্মীসহ এলাকাবাসী অংশ গ্রহন করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, উদাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। বক্তারা, অবিলম্বে দোষী পুলিশ সদস্য আতাউল গণির শাস্তি ও অপসারণ দাবী করেন। তা নাহলে পরবর্তীতে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।

এবিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন,‘বিষয়টি অবগত হলাম। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net