1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম পরিদর্শন করেছেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম পরিদর্শন করেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৪৯ বার

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র ভারতের অন্তর্ভুক্ত ৫ মাইল হেলিপ্যাড হয়ে তিন বিঘা করিডোর, জিগাবাড়ী, বেরুবাড়ী সহ লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার অন্তর্ভুক্ত ২ ছিট মহল, দহগ্রাম – আঙ্গরপোতা পরিদর্শন করেছেন।
শুক্রবার ৬ মে সকাল আনুমানিক সাড়ে ১১ টা থেকে-দুপুর ১২ টা পযন্ত পরিদর্শন করেন। ছিটমহল হস্তান্তরের পরে এই প্রথম বাগডোবরা থেকে হেলিকপটারে করে ভারতের ৫ মাইল হেলিপ্যাডে অবতরণের পর বিএসএফ এর সাথে বৈঠক করা সহ লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম – আঙ্গরপোতা ছিটমহল সহ ভারতের অন্তর্ভুক্ত বেরুবাড়ী, জিগাবাড়ী ও তিন বিঘা করিডোর বাসীদের দীর্ঘদিনের বিভিন্ন প্রকার দাবি দাওয়া পূরণের লক্ষ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উক্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

তিন বিঘা করিডোর পরিদর্শন কালে তিনি করিডোরে অবস্থানরত বিএসএফ এর সালাম গ্রহণ করেন এবং বিএসএফ এর উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত মিটিং করেন। যার বক্তব্য কোনভাবেই সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মিডিয়া ব্যক্তিত্ব (ভারত ও বাংলাদেশ) ধারণা করছেন, দহগ্রাম-আঙ্গরপোতা, বেরুবাড়ী, জিগাবাড়ী ও তিন বিঘা করিডোর বিষয়ে যে সম্ভাব্য বিষয়গুলো নিয়ে সাধারণ জনগণ ও বিএসএফের সাথে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আলোচনা করা হয়েছে। এ সময় তিনি বলেছেন,আঙ্গরপোতা, দহগ্রাম ও তিন বিঘা করিডরটি আন্তর্জাতিক চোরাকারবারীদের প্রধান ও একমাত্র রুট হিসাবে ব্যবহার করার অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণে আলোচনা
(খ) বিশেষত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও গরু পাচারের অভিযোগের বিষয়টি আলোচনা।

সীমান্তে নজরদারি ও বিধি-নিষেধ বাড়ানোর দাবি উপস্থাপন এবং
ভারতীয় কৃষকদের কাঁটাতারের বাহিরে আটকে পড়া ফসলি জমি আবাদের প্রক্রিয়ার বিষয়টি আলোচনা ও তার সমাধান জরুরি। এছাড়াও
রাজনৈতিক মহলের মতে, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রী উল্লেখিত এলাকা পরিদর্শনের কারণ ২ টি বিষয় হতে পারে, একদিকে আমজনতার অভিযোগের কথা শোনা আর অন্যদিকে বিজেপির রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা। অর্থাৎ এক ঢিলে ২ পাখি শিকার করার মতো অবস্থা জিগাবাড়ী পরিদর্শন শেষে দুপুর ১ টার দিকে মন্ত্রী পুনরায় তিনবিঘা করিডর হয়ে ভারতের ৫ মাইল নামক স্থানে হেলিপ্যাড এর উদ্দেশ্যে চলে যান।
এ সময় নিরাপত্তার স্বার্থে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিনবিঘা করিডোর এর গেট বিএসএফ বন্ধ রাখেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। মন্ত্রীর নিরাপত্তার স্বার্থে দীর্ঘ সময় ধরে করিডোরের গেট বন্ধ রাখায় দহগ্রাম বাসী ক্ষোভ প্রকাশ করেছেন। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা চলাকালিন বাংলাদেশের পুলিশ কিংবা অন্য কাউ কে প্রবেশ করতে দেয়া হয়নি। ওই সময় করিডোরের গেট বন্ধ ছিল। ভারতের অভ্যন্তরিন বিষয় বলে তারা বাংলাদেশের কাউকে আলোচনায় অংশ গ্রহন করতে দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net