1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মোঃজাকির হোসেন , নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩০৯ বার

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাশেম আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) সকাল ৮ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান গণহত্যার বধ্যভূমি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গোলাহাট নতুন ক্যাম্প এলাকার কাসেম আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাশেম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ। তার স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেললাইনের দিকে হাটতে যান হাশেম আলী। উল্লেখিত সময় গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার উপ পরিদর্শক (এস আই) শফিউল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net