1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ডায়াগনোসিস সেন্টারগুলোতে অভিযানে তিনটির ১৬ হাজার টাকা জরিমানা, দুইটি সীলগালা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

সৈয়দপুরে ডায়াগনোসিস সেন্টারগুলোতে অভিযানে তিনটির ১৬ হাজার টাকা জরিমানা, দুইটি সীলগালা

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪০৬ বার

সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও ডায়াগনোসিস সেন্টারগুলোতে অভিযানে নেমেছে প্রশাসন। সোমবার (৩০ মে) প্রথম দিনের অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা এবং দুইটি বন্ধ করে দেয়া হয়েছে।

এর মধ্যে শহীদ তুলশীরাম সড়কে নতুন বাবুপাড়ার সোনালী ব্যাংকের সামনে গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনোসিস এর ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের ১০ হাজার, একই সড়কস্থ পৌরসভা সংলগ্ন নিউ এ্যাপোলো ডায়াগনস্টিকের রেজিষ্টারে রোগীর রেফার করা চিকিৎসকদের কমিশন প্রদানের বিষয় উল্লেখ থাকায় পরিচালক লিটু রায়ের ২ হাজার এবং নতুন বাবুপাড়ার কলিম মোড় এলাকার জনতা ল্যাবের লাইসেন্স নবায়ন না থাকায় পরিচালক আবু তালেবের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে শহীদ ডাঃ জিকরুল হক সড়কের মডার্ন হোমিও ফার্মেসি সংলগ্ন প্রীন্স ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ জেনেটিক্স কিট সামগ্রী পাওয়ার কারনে কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান। এর আগে নিবন্ধন না থাকায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সংলগ্ন হাসান মাহবুবের মেডিকেয়ার ডায়াগনস্টিকও সীলগালা করা হয়।

এসময় আভিযানিক দলে আরও ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চন্দ্র রায় ও সহকারী চিকিৎসক ডা. সাবাব আসফাক। তাঁদের সহযোগীতা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ও উপজেলা
ভূমি অফিসের এলএমএসএস আবু সাঈদ।

সৈয়দপুর শহরে প্রায় ৪০ টি ডায়াগনোসিস ও প্যাথলজিকাল সেন্টার রয়েছে। এর মধ্যে মাত্র ১০ টিতে অভিযান চালানো হয়েছে। আগামীতে বাকিগুলোতে অভিযানে নামবে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net