ঢাকা   ০২:০৪:৩১ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বর্তমান সরকার একধাপ এগিয়েঃ অংসুইপ্রু চৌধুরী

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এ সবুজ পাহাড় ঘেরা প্রাকৃতিক অন্তর্গত পার্বত্য অঞ্চলে কাজ করতে গেলে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি আছে। তারমধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো এক প্রান্তের পাহাড় পর্বত দুর্গম এলাকা। রাঙ্গামাটি জেলা যে সমস্ত দুর্গম এলাকা আছে সেই এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য যা কিছু করা লাগে পযার্য়ের ক্রমে ধারাবাহিক পরিকল্পনা করে আমরা কাজ করতে চাই। যে সমস্ত বাস্তবতার চিত্র সমস্যাগুলো যদি সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে সংকটগুলো সূরহা হবে এবং সমাধানের পথ দেখতে পাবো – এ বক্তব্য বলেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

আজ মঙ্গলবার (১০ মে) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইমিউনাইজেশন সম্প্রসারিত প্রোগ্রাম তিন দিনব্যাপী জেলা পর্যায়ে পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এর পর ইউনিসেফকে প্রশংসা করে তিনি বলেন, ইউনিসেফ জনবল দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং সবসময় আমাদের পাশে আছে ও থাকবে।

ডিস্ট্রিক্ট এভিডেন্স বেসড প্ল্যানিং অ্যান্ড বাজেটিং (ডিএপিবি) ইমিউনাইজেশন সম্প্রসারিত প্রোগ্রাম (ইপিআই) তিন দিনব্যাপী জেলা পর্যায়ের পরিকল্পনা কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এর কর্শালায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশা খীসা, চট্টগ্রাম বিভাগের ইউনিসেফ হেলথ অফিসার ডাঃ ফাহমিদা বানু। এছাড়াও ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিতিশ চাকমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বরকল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমাসহ বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যানগণ ও রাঙ্গামাটির দশ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি