1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়াতে পুকুরে মিললো ইলিশ মাছ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

হাতিয়াতে পুকুরে মিললো ইলিশ মাছ

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩১৩ বার

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুকুরে পাওয়া গেছে ইলিশ মাছ। পরে মাছ গুলো বাজারে বিক্রি করা হয়।

গতকাল শুক্রবার ১৩ মে বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর কিল্লা’ পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০-৪০০ গ্রাম করে। সবগুলো মিলে প্রায় ৮-৯ কেজি মাছ হবে।

বিষয়টি নিশ্চিত করেন নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ। তিনি জানান, পুকুরের মালিক আবদুল মান্নান পুকুরে সেচের মেশিন বসিয়েছেন। শনিবার সকালের দিকে সেচের পুরো কাজ শেষ হবে। এর আগে শুক্রবার বিকেলের দিকে জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয় বড় মাছ গুলো ধরার জন্য। ওই জালে ৩৫টি ইলিশ উঠে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে যুগান্তর কিল্লা পুকরটি পুরোপুরি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছ গুলো পুকুরে প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net