ঢাকা   ০২:৫৩:৫৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে ২১ লাখ ৮০ হাজার টাকা প্রদান প্রত্যেক সাংবাদিককে কাঙাল হরিনাথ হতে হবে — তথ্য সচিব মকবুল হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে করোনাকালীন সহায়তা হিসেবে সাংবাদিক কল্যান ট্রাষ্ট থেকে ২১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরের দিশা অডিটোরিয়ামে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর
ফারুক। সাংবাদিক কল্যান ট্রাষ্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদলের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম
বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব মহাসীন কাজী, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধাক্ষ্য খায়রুজ্জামান কামাল। কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহামুদ হাসান।

দুুপুর ২ টায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে ১১ জন সাংবাদিককে অনুদান
বাবদ ৭ লাখ টাকা ও করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বাবদ ১৪৮
জনকে ১৪ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য
ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়নে কাজ করে চলেছেন। কল্যান ট্রাষ্ট্রের মাধ্যমে
গণমাধ্যমকর্মীদের সহায়তা করা হচ্ছে। সাংবাদিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। হলুদ সাংবাদিকতা নয়, পজেটিভ সাংবাদিকতা করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে পজেটিভ হতে হবে ও সাংবাদিকতার নিয়ম মেনে দেশকে এগিয়ে
নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক সাংবাদিককে কাঙাল হরিনাথ হতে হবে। কাঙাল হরিনাথের আদর্শ ধারণ করতে হবে। সাংবাদিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে তবে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে সকলকে এক থাকতে হবে। রবীন্দ্রনাথ, নজরুলকে হৃদয়ে রাখতে হবে আর বঙ্গবন্ধুকে রাখতে হবে মাথায়
করে। যারা বঙ্গবন্ধুকে মানেনা তারা রাজাকার, দেশদ্রোহী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি