1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ পরে টেকনিক্যাল কলেজের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ পরে টেকনিক্যাল কলেজের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩১৮ বার

কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের টিনের উপরে গাছ পরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ১৩ মে শুক্রবার পৌর শহরের শান্তিনগর এলাকায় ঐ কলেজে গিয়ে দেখা যায় পেছনের ব্যক্তি মালিকানাধিন জমির ইউকিলিপটাস গাছ ভেঙ্গে টিনের উপর পরে রয়েছে। এতে টিন ও এ্যাংগেল ভেঙ্গে ভেতরে পানি প্রবেশ করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

কলেজের অধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম তুষার বলেন, ১২ মে বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে পেছনের প্রানেশ্বর নামে এক ব্যক্তির কয়েকটি ইউকিলিপটাস গাছ ভেঙ্গে যায়। এর মধ্যে একটি বড় গাছ টিনের উপরে পরে বেশ কয়েকটি টিন ও লোহার এ্যাংগেল ভেঙ্গে গেছে। এতে অফিসের ভেতরে পানি প্রবেশ করে বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র, ল্যাপটপসহ বেশ কয়েকটি দামি জিনিসের ক্ষতি হয়। এর আগে ওই ব্যক্তিকে গাছ কেটে নিতে বেশ কয়েকবার অনুরোধ করলেও তিনি শোনেননি। ঐ মহল্লার বাসিন্দা ও গাছের মালিক প্রানেশ্বর বাবু বলেন, ঘটনাস্থলে গিয়ে জানা যাবে গাছ টিনের উপরে পরেছে কিনা। তবে কলেজের অধ্যক্ষ আমার বাগানের ৪টি গাছ না বলে কেটে ফেলেছেন। পৌরসভার ১নং– ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net