1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জের লোঁগাও প্রতিপক্ষের হামলায় নিহত তরুণ ব্যবসায়ী জাহান মিয়ার খুনীরা এখনো ধরা পড়েনি... - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম

নবীগঞ্জের লোঁগাও প্রতিপক্ষের হামলায় নিহত তরুণ ব্যবসায়ী জাহান মিয়ার খুনীরা এখনো ধরা পড়েনি…

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৯৩ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৬দিন পর নুরজাহান প্রাইভেট হসপিটাল লিমিটেডের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে ২০২২ ইং সকাল সাড়ে ৯টায় না ফেরার দেশে চলে যান তরুণ ব্যবসায়ী মোঃ জাহান মিয়া (২০)৷

তার মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় এখনো ধরা পড়েনি খুনীরা,অভিযোগ নিহতের পরিবারের ৷ নিহতের পরিবারে চলছে এখনো শোকের মাতম৷ ঘটনার বিবরণে প্রকাশ ও মামলার এজাহারে উল্লেখঃ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম এর সাথে একই গ্রামের আব্দুল জব্বার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল৷ এরই জেরধরে গত ৩০ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে আব্দুল জব্বার গংরা দলবল নিয়ে দেশি অস্ত্র শস্ত্র সহকারে একতরফা হামলা চালায় আব্দুল কাইয়ুমের ভাই আব্দুল ওয়াহিদের উপরে তাকে হত্যার উদ্দেশ্য, এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ছেলে মোঃ জাহান মিয়া,জাহান তার পিতাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করলে
হামলাকারী সিরাজ মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহানের মাথায় বেপরোয়া কুপিয়ে ক্ষত-বিক্ষত করে, এতে মাথাটি তেতলে যায় জাহানের৷

এসময় প্রতিপক্ষের লাঠিয়াল বাহিনীর তান্ডবে আহত হন ৪ জন৷ আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে এর মধ্যে জাহান ও তার পিতা আব্দুল ওয়াহিদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ এদিকে ওসমানীতে চিকিৎসাধীন জাহানের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে আইসিওতে স্থানান্তর করার পরামর্শ দিলে তড়িৎ পদক্ষেপে তাকে সিলেটের নুরজাহান প্রাইভেট হসপিটালের আইসিওতে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ মে মারা যান জাহান মিয়া৷ এদিকে ঘটনার পরপরই ৩ মে নবীগঞ্জ থানায় নিহতের চাচা আব্দুল কাইয়ূম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন৷ এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে আহতের ঘটনায় গত ৩ মে একটি মামলা রুজু হয়, পরবর্তীতে জাহান মারা যাওয়ায় মামটি হত্যা মামলায রূপান্তরিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তবে সকল আসামীরা এখনো পলাতক রয়েছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷

অপরাধী যেই হোক তাদেরকে অচিরেই গ্রেফতার পূর্বক কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net