1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

নবীনগরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৩২ বার

ইয়াবাসহ ৩ পুরুষ মাদক ব্যবসায়ী ও হেরোইনসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার(১৮ মে) রাতে ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(১৯ মে) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানার গাবতলী গ্রামের রোকনুজ্জামানের ছেলে মোঃ নয়ন(৩৫), আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন(৪০), শরীয়তপুর জেলার জাজিরা থানার চিড়া গ্রামের মৃত জুলমত আলীর ছেলে মোঃ হিরু মিয়া(৩৩)। তাদের নবীনগরের জাতীয় সৃতিসৌধ এলাকা থেকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়।

জাতীয় সৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হারুনর রশীদ বলেন, তারা ইয়াবা কেনাবেচা করছিল। এসময় কুরগাঁও এলাকার নাঈম আহমেদ ওরফে আদিল পালিয়ে যায়। তাদের নিকট থেকে ৮৩ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ হাজার টাকা।

এরপরে রাত সাড়ে নয়টার দিকে বাইপাইল এলাকা থেকে নারী মাদক ব্যবসায়ী শুকতারা খাতুন(৩২) কে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহীর চারঘাট থানার মোঃ শাহাদাৎ আনোয়ারের স্ত্রী। তিনি আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তার নিকট থেকে ১০ পোটলা হিরোইন যার আনুমানিক ওজন ১০ গ্রাম(আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পৃথক স্থান থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আদিল যিনি মাদকের ডিলার তাকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, আশুলিয়ায় দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে জড়িত তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net