1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে শিক্ষকের পাশে সহযোগিতার হাত বাড়ালেন শিক্ষক ও শিক্ষক সমিতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নবীনগরে শিক্ষকের পাশে সহযোগিতার হাত বাড়ালেন শিক্ষক ও শিক্ষক সমিতি

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৮৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়ার উন্নত চিকিৎসা জন‍্য
নবীনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ নগদ ৭৬ হাজার টাকা ও শিক্ষক সমিতির পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক
প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) ইব্রাহিমপুরে প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়ার নিজ বাড়িতে এ অনুদানের টাকার চেক হস্তান্তর করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভূ়ঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ হাসান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, শিক্ষকদের কল‍্যাণে আমরা শিক্ষক ও সংগঠন সবসময় পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া দূঃসময়ে পাশে থাকার জন‍্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া বেশ কয়েকমাস যাবৎ অসুস্থ। গতমাসে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হসপিটালে অপারেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net