1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও অবৈধ মজুদ করায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

নবীনগরে সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও অবৈধ মজুদ করায় জরিমানা

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৭০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ও অবৈধভাবে অতিরিক্ত তেল মজুদ রাখায় ৩ দোকানিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ১৪ মে) দুপুরে নবীনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

জানা যায়, সয়াবিন তেলসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রি ও বাজার অস্থিতিশীল করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

তিন ব্যবসায়ী তাদের মজুদকৃত প্রায় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল বাজার মূল্যে বিক্রয় করবে মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net