ঢাকা   ০২:২৫:৫২ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ

বিশ্ব “মা” দিবস, পালিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৩৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মা অতি ছোট্ট একটি শব্দ হলেও এর ভালবাসার বিশালতা সীমাহীন। “মাগো তোমার মত আপন কেউ নেই””। পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা। জগৎ সংসারের শত দুঃখ-কষ্টের মাঝে যে মানুষটির একটু সান্ত্বনা আর স্নেহ- ভালোবাসা আমাদের সমস্ত বেদনা দূর করে দেয় তিনিই হলেন মা। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই ! “”আমার মা ১ বছর ৫ মাস হল মারা গেছে””। আমি বুঝি মা হারানো কি যন্ত্রণা ,, যার মা আজ পৃথিবীতে নেই! তারাই বুঝে মা কি জিনিস । দুঃখে-কষ্টে, সংকটে-উত্থানে যে মানুষটি স্নেহের পরশ বিছিয়ে দেয় তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপনজন মা। প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসা এবং বেড়ে ওঠার প্রধান ভূমিকা মায়ের। মায়ের তুলনা অন্যকারো সঙ্গে চলে না। মা হচ্ছেন জগতের শ্রেষ্ঠ সম্পদ।

মা মানে একরাশ অন্ধকারে এক বুক ভালবাসা, মা মানে সুন্দর জীবন, মা মানে সুন্দর জাতির উপহার। মা এমনই এক মমতাময়ী, চিরসুন্দর, চির শাশ্বত, যার নেই কোন সংজ্ঞা। মধু মিশ্রিত এক মহৌষধের নাম মা। ছোট্ট শিশুর প্রথম ভালবাসা, নিরাপত্তা আর মমতায় গড়া মায়ের কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন। বড় হয়ে ওঠার সাথে সাথে মা’কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মায়ের স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্শ করতে পারতোনা। পৃৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মা। মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের সেবা শুশ্রুষার দ্বারা জান্নাতের হকদার হওয়া যায়। বাবার তুলনায় ইসলাম মায়ের অধিকার অধিক ঘোষণা করেছে। তাই ৮ মে রবিবার আন্তর্জাতিক বিশ্ব মা দিবস উপলক্ষে সকল সন্তানদের উদ্দেশ্য করে বলছি যে মা কে কখনো কষ্ট বা দুঃখ দিবেন না। আর পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল সালাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি