1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তারকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বোরহানউদ্দিনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া ডাক্তারকে জরিমানা

মনিরুজ্জামান
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৪৮ বার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ৷
শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুর রহমান হাসপাতাল রোড, উপশহর কুঞ্জেরহাট বাজার এবং বোরহানউদ্দিন পৌর বাজারের ১টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং কয়েকটি ফার্মাসিতে এ অভিযান পরিচালনা করেন ৷

অভিযানে বোরহানউদ্দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও অপরিচ্ছন্নতার কারণে জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স ছাড়া ভেটেরিনারি ঔষধ বিক্রির দায়ে বোরহানউদ্দিন পৌর বাজারের সৈয়দ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, কুঞ্জের হাট বাজারের রঞ্জন মেডিকেলকে ৪০ হাজার টাকা, এবং ওই মেডিকেলের সনদহীন ভুয়া ডাক্তার শফিউলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যে সকল প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আবেদন করেছে তাদের ৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মশিউর রহমান সাদী,ডা. তারেক, ডা. ইমরান, ওসি(তদন্ত)আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে ৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net