1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

মাগুরার শ্রীপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪০৯ বার

মাগুরার শ্রীপুরে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
২১ মে ২০২২ শনিবার সকালে শ্রীপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবিতা রাণী ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।

শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী বিশ্বাসের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র আমাদের প্রতিনিধি জানান- অদ্য শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ১৪টি ও শ্রীকোল ইউনিয়নের ৮টি প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের নিয়ে পৃথক দুটি স্থানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো জানান পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net