1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৫০ বার

মাগুরা শ্রীপুরের ঐতিহ্যবাহী চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিলের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঈদের পরের দিন ৪ মে বুধবার বিকেলে উপজেলার চৌগাছী বাওড় সংলগ্ন দোয়াড় পাড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লাঠি খেলায় ৭টি দল ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অর্ধশতাধিক ঘুড়ি নিয়ে প্রতিযোগিরা অংশ গ্রহন করে।
ঐতিহ্যবাহী এ লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা উপভোগ করতে দোয়ার পাড় এলাকা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে।

চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিলের প্রধান সমন্বয়কারী শাহিনুর রহমান হিটোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের সাবেক সদস্য ও শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা আরজান বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা মা ও শিশু কল্যাণের ফার্মাসিস্ট হাসিবুল হাসান, দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নবুয়ত আলী বিশ্বাস, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর কুমারসহ চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিলের সদস্যবৃন্দসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আগত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিলের প্রধান সমন্বয়কারী শাহিনুর রহমান হিটো বলেন, মানব কল্যাণে চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিল।
আমাদের উদ্দেশ্য হলো মানব কল্যাণে, সমাজের উন্নয়নে মানুষ হয়ে মানুষের পাশে দাড়ানোর।
আমরা ইতোমধ্যে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।
এরই মধ্যে সংগঠনের ফান্ডে প্রায় ৬ লক্ষ টাকার অনুদান এসেছে। যা আমরা মানব কল্যাণে ও সমাজের উন্নয়নে ব্যয় করেছি। সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে সমাজের বৃত্তবানের আমাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net