1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত -৬ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাগুরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত -৬

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৯৪ বার

মাগুরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৬ জন। নিহত সেনা সদস্যের নাম আবু হানিফ।

১৫ মে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মাগুরা- যশোর সড়কের শেখ পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবু হানিফ যশোর জেলার পৌর এলাকার মোহাম্মদ আবদুল গনির ছেলে। আহতদের ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি যশোর ও সাতক্ষীরা জেলায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা হতে যশোর গামী একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাগুরামুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ওই সেনাসদস্যের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সেলিম জানান, দুর্ঘটনার পর পরই পরিবহন ও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net