1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সরকারি জমিতে গাঁজা চাষ! চাষি আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় সরকারি জমিতে গাঁজা চাষ! চাষি আটক

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৮৪ বার

মাগুরার শ্রীপুরে সরকারি খাস জমিতে গাঁজা চাষ করার অপরাধে ৮টি গাঁজা গাছসহ চাষি মো. নিয়ামত বিশ্বাস (৬৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ৯ মে সোমবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. নিয়ামত বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছী গ্রামের মৃত আফিল উদ্দিন বিশ্বাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাতে শ্রীপুর থানাধীন দারিয়াপুর বাজারে মোবাইল ডিউটি চলাকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়।
উপজেলার গোয়ালদাহ স্ট্যান্ড থেকে ১’শ গজ পশ্চিশে ওয়াবদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশে গাঁজা গাছ চাষ ও পরিচর্যা করা হচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে এসআই আজম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত আসামীর নিয়ন্ত্রনাধীন সরকারি খাস জমি থেকে ৮টি কাচা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরো জানা যায়, ওয়াবদা টু লাঙ্গলবাঁধ সড়কের পাশের ওই জমিতে রোপণকৃত ঘাসের মধ্যে গাঁজা গাছের চাষ করে আসছে ওই চাষি। সরকারি খাস জমিতে মাদকদ্রব উৎপাদন কাজে ব্যবহৃত গাঁজা গাছ চাষ করার কোন বৈধ কাগজপত্র দেখাতে সে ব্যর্থ হয়। উক্ত আসামি প্রায় ৪ থেকে ৫ মাস আগে ওই জমিতে গাঁজা গাছের চাষাবাদ করে আসছে। গ্রেফতারকৃত আসামি পেশাদার মাদক গাঁজা চাষি। উদ্ধারকৃত ৮টি গাঁজা গাছের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। কাচা গাঁজা গাছের ওজন ১০ কেজি ৪’শ গ্রাম, যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৬’শ টাকা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net