1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের ২টি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

মাগুরা শ্রীপুরের ২টি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৮২ বার

৩১ মে ২০২২ মঙ্গলবার বেলা ১১টায় শ্রীকোল ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
উম্মুক্ত এ বাজেট উপস্থাপন করেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের সচিব মোল্লা মুক্তাদির রহমান ধোনি।
ওয়েভ ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃ ওসমান গণি’র সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন লোকমোর্চার শ্রীকোল ইউনিয়নের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হাফিজুর রহমান বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম হিটলার, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মুকাদ্দেস মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোল্লা শাহাদত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সর্দার গোলাম মোস্তফা মাস্টার, লোক মোর্চার শ্রীকোল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কৃষ্ণ কুমার কুন্ডু, স্বাস্থ্যকর্মী সর্দার জামিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সভাপতি খবির হোসেন বিশ্বাসসহ আরো অনেকে।

শ্রীকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকে এইডের সহযোগিতা
অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এদিকে উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট সভা ৩১ মে দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে উম্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলতাফ হোসেন।
বিশিষ্ট সমাজ সেবক হায়াত আলী সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ওয়েভ ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃ মোঃ ওসমান গণি। বক্তব্য রাখেন ইউপি সদস্য ও আমলসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, ইউপি সদস্য কৃষ্ণারানী, আমলসার স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার মোঃ জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ শামসুদ্দিন, কৃষক ইবাদত বিশ্বাস, সমাজ সেবক কায়কোবাদ বিশ্বাস, আলমগীর হোসেন,তমা বিশ্বাসসহ আরো অনেকে।

আমলসার ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশন,মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকে এইডের সহযোগিতায় জনপ্রতিনিধি, সমাজ সেবক, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
২টি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভার সার্বিক সহযোগিতা ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের রেসপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ সহিবা খাতুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net