ঢাকা   ০২:৪৪:৫২ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

লালমনিরহাটে ৬দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৩৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগান নিয়ে তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু সংলগ্ন তিস্তা ডিগ্রি কলেজ মাঠে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে এ কনভেনশন হয়।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। এছাড়াও বিশিষ্ট রাজনীতিক, জনপ্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, ৬দফা বাস্তবায়নের দাবিগুলো নিম্নরূপ- (১) তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহা-পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন।
(২) তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সঙ্গে তিস্তা নদীর পূর্বেকার সংযোগ স্থাপনও নৌ চলাচলা পূণঃরায় চালু।
(৩) ভূমি দস্যুদের হাত থেকে তিস্তা নদীর অবৈধভাবে দখলকৃত শাখা-প্রশাখা ও উপ-শাখা দখলমুক্ত করা এবং নদীর বুকে ও তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
(৪) তিস্তার ভাঙ্গনে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষন এবং সর্বস্বহারা ভূমিহীন গৃহহীন মাঝিমাল্লা ও মৎস্যজীবিসহ সকল পেশার উদ্বাস্তু মানুষের পূর্ণবাসন।
(৫) তিস্তা মহাপরিকল্পনায় কৃষি ও কৃষকের স্বার্থ সু-রক্ষায় অগ্রাধিকার প্রদান,কৃষি সমবায় এবং কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলা।
(৬) মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।
সেই সাথে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ৬ দফা বাস্তাবায়ন অবিলম্বে কার্যকর করা হোক বলে দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি