ঢাকা   ১২:১৭:৫২ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে’ …. ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সকল খাতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে আমাদের সকলকে রমযান মাসে সংযম ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করে দেশ এবং মানবকল্যাণে কাজ করার প্রত্যয় গ্রহণ করতে হবে। শুধু ভোগই নয় ত্যাগের বৈশিষ্ট্যও আমাদের জীবনদশায় ফুটিয়ে তুলতে হবে। তবেই আমরা বঙ্গবন্ধুর দেখা লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউলের সার্বিক তত্বাবধানে শনিবার সন্ধ্যা ৬টায় চকবাড়িয়া মাঠে ইফতার ও দোয়া মাহফিল এবং সওতুল-হেরা-জহির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। এ্যাডভোকেড আঃ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ এবং এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, উপজেলা ভাইসচেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, আমিনুল, হামিদুর রহমানসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী পরিবার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি