1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫০ কোটি টাকার জায়গা দখল করে বালুভরাট করছে ভূমি সিন্ডিকেট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

শ্রীনগরে গণপূর্ত মন্ত্রণালয়ের ৫০ কোটি টাকার জায়গা দখল করে বালুভরাট করছে ভূমি সিন্ডিকেট

আব্দুর রকিব,শ্রীনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩০৬ বার

শ্রীনগরে একটি প্রভাবশালী ভূমি সিন্ডিকেট চক্র গণপূর্ত মন্ত্রণালয়ের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের একটি জায়গা জবর-দখল করে বালুভরাট করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কুশারীপাড়া এলাকার মিল্কভিটা অফিস সংলগ্ন ঢাকা-দোহার সড়কের পাশে ড্রাম-ট্রাকে বালু এনে গনপূর্তের এ জায়গাটি ভরাট করলেও রহস্য জনক কারনে প্রশাসন নিরব ভুমিকা পালন করছেন। সরেজমিন খোজনিয়ে জানা-যায়, উপজেলার বেজগাঁও এলাকার প্রভাবশালী ভূমি সিন্ডিকেট চক্রের মূলহোতা ভূমিদস্যু দেলোয়ার হোসেন ওরফে হোটেল দেলোয়ারের নেতৃতে গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের জায়গাটি বালুভরাট করলেও সিন্ডিকেট চক্রের ভয়ে কেউ মুখ খুলতে শাহস পাচ্ছে না। জানাগেছে, বাংলাদেশ সরকারের পক্ষে, গনপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের নামে আর. এস ২ নং খতিয়ানের ৭০ ও ৯১ নং দাগের ২ একর ২২ জায়গা ও ৭ শতাংশ রেকর্ড রয়েছে। অথচ প্রভাবশালী শক্তিশালী এই সিন্ডিকেট চক্রটি গণপূর্ত নগর মন্ত্রণালয়ের জায়গাটি ভরাট করে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, হোটেল দেলোয়ার অত্যন্ত চতুর ব্যক্তি। ইতি পূর্বে সে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গার পাশাপাশি ঝামেলা যুক্ত জায়গা নিজ নামে ও নিকট আত্বীয়-স্বজনের নামে ক্রয় করে দখল করে বালুভরাট করেছে। গনপূর্তের জায়গা দখল করে বালু ভরাট বিষয়ে দোলোয়ার হোসেন ওরফে হোটেল দেলোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি আমার ভাগিনা সজিবের নামে মুন্সীগঞ্জ জেলা পরিষদ থেকে লীজ আনা হয়েছে,তাই আমরা ভরাট করছি। মুন্সীগঞ্জ জেলা পরিষদ এর সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, গেজেট অনুযায়ী শ্রীনগর থেকে ভাগ্যকুল পর্যন্ত রাস্তার পাশের সাইটকাটিংয়ের জায়গা জেলা পরিষদের। তাই, আমরা জেলা পরিষদ থেকে লীজ দিয়েছি ভরাটের অনুমতি দেয়া হয়নি। রেকর্ডে গনপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের জায়গা বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন রেকর্ডে ভূল আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net