1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলো প্রশাসন নরসিংদী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

অবৈধ ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলো প্রশাসন নরসিংদী

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৭৮ বার

নরসিংদীতে অবৈধ ৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে জেলা প্রশাসন নরসিংদী। শনিবার সকালে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।
বন্ধ করা অবৈধ এসব প্রতিষ্ঠানগুলো হলো- শহরের বাসাইল রেল গেইট এলাকার নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বাসাইল এলাকার নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতালে সংলগ্ন মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ও প্রফুল্ল ডেন্টাল সেন্টার।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম জানান, নরসিংদী জেলায় মোট ৪০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রায় চারঘন্টাব্যাপী পরিচালিত এই অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কী না তা যাচাই করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু কাউছার সুমন। এসময় বৈধতা না পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক এর উপস্থিতিতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত করে বন্ধ করে দেয়া হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করেন। অনিবন্ধিত সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন।

গত বুধবার সারা দেশের জেলা সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় অনিবন্ধিত যত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, সেগুলো ৭২ ঘন্টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net