ঢাকা   ০৪:৪১:২০ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলেমদে বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তথাকথিত গণকমিশন কর্তৃক দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী খান, বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের জেলা শিক্ষা ইন্সপেক্টর আজগর আলী, বন্দর উপজেলা আমিন মাওলানা খোশেদ ও সোনারগাঁ দক্ষিণের আমির মাহবুব আলম প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সাধারণ মানুষের বাকস্বাধীনতা অবরুদ্ধ। দ্রব্যমূলের লাগামহীন ঊর্দ্ধগতিতে অর্থনীতি বিপর্যস্ত। এমন সময় তথাকথিত স্বঘোষিত গণকমিশন গঠন করে দেশের জনপ্রিয় শীর্ষ ১১৬ জন আলেম ও এক হাজার মাদরাসার তালিকা করে দুদকের নিকট জমা দেয়া ইসলামের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

তারা বলেন, আওয়ামী সরকার দেশের অবকাঠামোর উন্নয়নের নামে দুর্নীতর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। তাদের নেতাকর্মীরা আজ আগুল ফুলে কলাগাছে রুপান্তরিত হয়েছে। এ বিষয়গুলো মানুষের নিকট দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু দেশের স্বাধীনতার সত্যিকারের বিরোধী ঘাদানিক নাস্তিকরা আজ আলেম ও মাদরাসার মধ্যে দুর্নীতি খুঁজে বেড়ায়। এর মাধ্যমে তারা বাংলার ঐতিহ্য হাজার বছর ধরে চলে আসা দেশের ওয়াজ মাহফিলগুলো বন্ধ করতে চায়। তাই দেশের সকল শ্রেণীর আলেম সমাজকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে।

নেতারা বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের আপামর জনগণ তথাকথিত গণকমিশনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এবং উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ি থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি