1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় বসতবাড়িতে আগুন,নিয়ন্ত্রণে ৩ ইউনিট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন,নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৭৪ বার

ঢাকা জেলা সাভারের আগুলিয়া বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোমবার (৩০ মে) সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটের সময় আশুলিয়া ধামসোনার মধুপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে আব্দুল মালেকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়,সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সন্ধায় আগুন লাগার খবর পেয়ে অফিস থেকে ছুটে যাই। পরে গিয়ে আগুন দেখতে পাই। রুমের সব জিনিসপত্র পুড়ে গেছে। সবাই কারখানার শ্রমিক হওয়ায় ক্ষতির পরিমান বেশি হয়েছে ।

বাড়ি মালিক আব্দুল মালেক জানান, আগুনে টিনশেডের প্রায় ২০ টি রুম পুড়ে গেছে। ভাড়াটিয়াদের সকল জিনিসপত্রও পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জহিরুল ইসলাম জানান,প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে আগুনের প্রকৃত কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net