1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্যর অঙ্গহানি! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্যর অঙ্গহানি!

আবদুল করিম:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২০৯ বার

লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে হাতের কব্জি হারালেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি কবির আহমেদকে গ্রেফতার করতে পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। এ-সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে যায়।

আহতরা হলেন, লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদাত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার প্রচেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net