1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন’র ঈদ শুভেচ্ছা বিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন’র ঈদ শুভেচ্ছা বিনিময়

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২১৯ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

ঈদের পরদিন থেকে ধারাবাহিকভাবে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনি আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সরকার পদ্মা সেতু নির্মাণসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। সরকারের অভূতপূর্ব এ সাফল্যে আমরা গর্ববোধ করি। তৃণমূল থেকে রাজনীতি করে আজকে এ পর্যায়ে এসেছি। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নিজ এলাকার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে পেরে ভালো লাগছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করে চৌদ্দগ্রামকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’।চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন’র ঈদ শুভেচ্ছা বিনিময়

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

ঈদের পরদিন থেকে ধারাবাহিকভাবে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনি আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সরকার পদ্মা সেতু নির্মাণসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। সরকারের অভূতপূর্ব এ সাফল্যে আমরা গর্ববোধ করি। তৃণমূল থেকে রাজনীতি করে আজকে এ পর্যায়ে এসেছি। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নিজ এলাকার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে পেরে ভালো লাগছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করে চৌদ্দগ্রামকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net