1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২৩০ হেক্টর জমির ফসল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ধর্মপাশায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২৩০ হেক্টর জমির ফসল

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৬৩ বার

টানা বৃষ্টি আর ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ৫টি ইউনিয়নের হাওর বহির্ভূত উচু জমির ২৩০ হেক্টর বোরো জমির ফসল তলিয়ে গেছে। এছাড়াও শ্রমিক সংকট থাকায় কৃষকেরা পড়েছেন বিপাকে। চড়া দাম দিয়েও শ্রমিক মিলছেনা। ধানের খলা তলিয়ে যাওয়ায় ধান শুকাতে না পারায় বিপাকে রয়েছেন কৃষকেরা।

এ বছর ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে হাওর বহির্ভূত উচু অংশে ৬ হাজার ৬৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৮৭৮ হেক্টর ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে সপ্তাহদুয়েক সময় ধরে লাগাতার বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর ২৩০ হেক্টর বোরো জমির ধান তলিয়ে গেছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কর্তন করা ধান শুকানো থেকে শুরু করে গোলাজাতকরণ প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে।

পাইকুরাটি ইউপির কৃষক নুরুজ্জামান জানান, তিনি ভাবেতই পারেননি উচু জমিতে পানি উঠে যাবে। গত ২০ বছরেও এমন পানি দেখিনি। মজুরি বেশি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, ‘২৫ ভাগ জমির পানিতে তলিয়ে গেছে। বাকি ধান কাটতে পারলেও বৈরি আবহাওয়া ও ধান শুকানোর জায়গা পানিতে নিমজ্জিত হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। ফলে কৃষকের এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘যাদের জমি পানিতে নিমজ্জিত হয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net