1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে,এক জনের মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে,এক জনের মৃত্যু!

মোঃ আনোয়ারুল আাজিম নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৪৮ বার

কুমিল্লার নাঙ্গলকোটে নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলী সুপারের একটি বাস পুকুরে পড়ে মৌকরা ইউনিয়নের হারেছ মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
২১শে মে (শনিবার)সকাল সাড়ে ৮টার দিকে হাসানপুর থেকে কুমিল্লাগামী সড়কের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন,নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন।

তিনি জানান; খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করি এবং হারেছ মিয়ার মরদেহটি উদ্ধার হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। বাসটি থানায় আনা হয়েছে। মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া সাংবাদিকদের জানান;আমরা কয়েকজন পুকুর পাড়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় বাসটি পুকুরে পড়ে যাই। তখন আমরা দৌড়ে গিয়ে সকলকে উদ্ধার করি। এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিলেন। তখন হেলপারকে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানায়;বাসে ৩ জন যাত্রী ছিল। চার ঘণ্টা পর যখন বাসটি উদ্ধার করা হয়, তখন বাসের নিচ থেকে মরদেহ পাওয়া যায়। সে সময় সঠিক যাত্রীর সংখ্যা বললে হয়তো লোকটি মারা যেত না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net