1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাড়াটিয়ার মালামাল লুটে বাড়িওয়ালার সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

ভাড়াটিয়ার মালামাল লুটে বাড়িওয়ালার সহায়তা

সাভার(ঢাকা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩১২ বার

সাভারের আশুলিয়ায় এক সংবাদকর্মীর ফ্ল্যাটের মালামাল লুটের ঘটনা ঘটেছে। উদ্দেশ্যপ্রণোদিত এ লুটপাটের ঘটনায় অভিযুক্তদের সহায়তা করার অভিযোগ উঠেছে খোদ বাড়ির মালিকের বিরুদ্ধে। রবিবার(১৫ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী সংবাদকর্মী ও তার পরিবার।

ভুক্তভোগী সংবাদকর্মী দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্ট্রোক করে প্যারালাইজড হয়ে শারীরিক অসুস্থতাকে সঙ্গে নিয়েই এখন তিনি জীবন যাপন করছেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী রুখসানা আক্তার ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত বাড়ির মালিকের নাম মোঃ কামাল হোসেন ওরফে হল কামাল(৫২)। তার সহযোগীতায় লুটপাটে অংশ নেয়া বাকি অভিযুক্তরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার মোঃ জয়নাল আবেদীন সরদারের ছেলে মোঃ আব্বাস উদ্দীন(৩৬), একই এলাকার মোঃ মনিরুল ইসলাম মনির(৩৭), পিরোজপুর জেলার গন্ডারিয়া থানার আব্দুর রাজ্জাক(৪০), ঢাকা জেলার আশুলিয়া থানার মোঃ নওশের জামিল(৫৫), চরফ্যাশনের মোঃ নেয়ামত উল্লাহ(৪৬), ভোলার শষীভুষণ থানার মোঃ আলআমিন(২৬), ঝালকাঠি জেলার রাজপুর এলাকার শফিকুল ইসলাম ওরফে বিপ্লব হাওলাদার(৪০), পাবনা জেলার জাহিদুল ইসলাম(২৪) ও রিসান শেখ(২০)।

সংবাদ সম্মেলনে রুখসানা আক্তার বলেন,আমার স্বামী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং মূলধারার সংবাদ কর্মী। আব্বাস উদ্দীন আমার স্বামী মাইনুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করায়। এরই ফাঁকে আশুলিয়ার বাড়ির মালিক হল কামাল আমাদের অনুপস্থিতিতে রুমের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সহ প্রায় বারো লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমি একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। আমার চাকরি নিয়ে আমার সাথে প্রতারণা করেছে আব্বাস। আমি আব্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলার পর থেকে আমাদের পরিবারের বিরুদ্ধে লেগেছে তারা।

ভুক্তভোগী মাইনুল ইসলাম বলেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাচন নিয়ে হল কামালের সাথে আমার দ্বন্দ্ব ছিল। হল কামাল কোন নিউজ লিখতে না পারলেও সাংবাদিক সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আব্বাসের সাথে যোগসাজেশ করে হল কামাল আমার সর্বনাশ করল। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য, গত ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ভুক্তভোগীদের বাসায় লুটপাটের ঘটনা ঘটে। এ বছরের ১২ মে আশুলিয়া থানায় উল্লেখিত ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রুখসানা আক্তার। মামলা নং-২৪। স্বামী অসুস্থ থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান রুখসানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net