ঢাকা   ০৯:০২:২৬ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ

শরনখোলায় ক্লিনিক ও ফামের্সি সিলগালা ৬ টিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৩৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার, দুইটি ডেন্টাল ক্লিনিক ও দুইটি ফার্মেসিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমড়াগাছিয়ার অনুমোদনহীন একটি ক্লিনিক ও একটি ফামের্সি সিলগালা করে দেয়া হয়েছে।

রবিবার (২৯ মে) সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত ২০টি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ এবং স্যানিটারি ইন্সপেক্টর সুকুমার চন্দ্র শিকদার অভিযোগ দাখিল করে এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সাথে শরণখোলা থানার এস আই রাজের নেতৃত্বে পুলিশের তিনজন সদস্য সার্বক্ষণিক সহায়তা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে।মহামান্য হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় সারা দেশের ন্যায় শরণখোলা উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। এসময় ভূয়া চিকিৎসক দিয়ে প্রতারণা করে জনগণের নিকট হতে টেস্ট করিয়ে টাকা আদায়, ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ডাক্তার পরিচয় লিখে প্যাডে ব্যবস্থাপত্র দেয়ার দায়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ হেলাল উদ্দিন তালুকদারকে ৫০ হাজার এবং মদিনা ডায়াগনস্টিক সেন্টারের মোঃ আল মামুন ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডেন্টাল ক্লিনিকের ভিতরে বিডিএস ডা. না থাকা সত্তেও ডেন্টাল সার্জারির জন্য সকল ইকুইপমেন্ট রেখে ডা. পরিচয়ে ভিজিটিং কার্ডে দাত ,পলিপাস, পাইলসের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে ও প্যাডে নিজেকে ডা. হিসেবে উল্লেখ করে চিকিৎসা করার অভিযোগে হাসি ডেন্টাল ক্লিনিকের মালিক মোঃ নাসির উদ্দিনকে ৩০ হাজার টাকা এবং
মুক্তা ডেন্টাল ক্লিনিকের মালিক আবু সালেহ আহম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারে ভূয়া ডা. পরিচয় দেয়ায় মোঃ মাইনুল ইসলাম কে ৫০ হাজার ও একই অভিযোগে মো. আবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে ধানসাগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মো. সগির হোসেনের পরিচালনায় বেগম রোকেয়া ক্লিনিক কোন ধরনের সঠিক কাগজপত্র ছাড়াই নিজে অপারেশন থিয়েটার বানিয়ে অপারেশন করায় ও জনগণ কে প্রতারিত করায় তার প্রতিষ্ঠান শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশে সীলগালা করা হয়। এর সাথে আমড়াগাছিয়া বাজারের আরো একটি প্রতিষ্ঠান সীলগালা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি