1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫৬৭ বার

শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল। রবিবার দুপুরে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১৪ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের পর থেকে এ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের দুঃস্থ-অসহায়, দুর্ঘটনাকবলিত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে এ ট্রাস্টে সাংবাদিকদের কল্যাণে ব্যয়ের জন্য প্রায় অর্ধশত কোটি টাকার ফান্ড রয়েছে। এছাড়া করোনাকালে সাংবাদিকদের সহায়তার জন্য পৃথক ফান্ডের মাধ্যমে সহায়তা করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net