1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকদের ১৪ দফা দাবিতে যাত্রাবাড়ীতে বিএমএসএফে'র মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

সাংবাদিকদের ১৪ দফা দাবিতে যাত্রাবাড়ীতে বিএমএসএফে’র মতবিনিময় সভা

বিশেষ প্রতিবেদক;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৬১ বার

সাংবাদিকদের ১৪ দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় (১৬ মে) রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত হয়।

এনটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিল এর সভাপতিত্ত্বে সভার সঞ্চালনা করেন দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সভাপতি মো: শফিকুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ঢাকা জেলা কমিটির সভাপতি রেজা নওফল হায়দার।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠের সিনিয়র সাব-এডিটর হাফিজুর রহমান, যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ (ভোরের সময়), দপ্তর সম্পাদক মুন্সী আল ইমরান (চ্যানেল23), প্রচার সম্পাদক অমর মজুমদার (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক মো.শরীফুল হক (তথ্য বানী), সদস্য মো.শহীন আলম (এশিয়ান টিভি), সদস্য সাইফুল ইসলাম পারভেজ (দৈনিক গনজাগরণ) প্রমূখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবিতে ঐক্যমত পোষণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net