1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীর পলাশী ইউনিয়ন পরিষদ ডিজিটাইজেশন এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

আদিতমারীর পলাশী ইউনিয়ন পরিষদ ডিজিটাইজেশন এর উদ্বোধন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩১৫ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পলাশী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও কেককাটার মাধ্যমে আধুনিক সেবা ডিজিটাইজেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুরে পলাশী ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।

পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাইয়্যান বিজনেস ডেভেলপমেন্ট (অরেঞ্জ বিডি) এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওই ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ। অরেঞ্জ বিডির প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রাষ্ট্রের প্রায় সিংহভাগ মানুষ গ্রাম ও প্রান্তিক পর্যায়ে বসবাস করছে, আবার কিছু অংশ বিদেশে অবস্থান করছে। ফলে স্থানীয় সরকারের অধীনে সকল (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ) থেকে জনগণের অনেক গুরুত্বপূর্ণ সনদ গ্রহণের প্রয়োজন হয়। গ্রাম ও প্রান্তিক পর্যায়ে এখন পর্যন্ত ডিজিটাল সেবার তেমন ছোঁয়া পড়েনি। এরই ধারাবাহিকতায় অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড (অরেঞ্জ বিডি) ও ক্লাইড টেকনোলজিস লিমিটেড এর যৌথ উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে স্থানীয় সরকার পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সনদসমুহের ডিজিটাইজেশনের জন্য সনদসেবা/ LGD SHEBA সফটওয়্যার তৈরি করেছে। ফলে নাগরিকরা ঘরে বসেই বিশ্বের যে কোন প্রান্ত থেকে সনদ পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে কমছে নাগরিক ভোগান্তি, অর্থ ও সময়ের অপচয়।

নাগরিকের সকল তথ্য, জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন এর মাধ্যমে যাচাই প্রক্রিয়া এই প্লাটফর্মে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে যারা এই দেশের নাগরিক নন বা অনুপ্রবেশকারীদেরকেও সনদ প্রাপ্তি থেকে রহিত করা যাবে খুব সহজেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net