1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও বাজারের নালা দখল করে দোকান নির্মান ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ঈদগাঁও বাজারের নালা দখল করে দোকান নির্মান !

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২২৯ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নদী তীরের জমি ও বাজারে নালা দখল করে দোকান নির্মান করেছে দখলবাজরা। প্রশাসনিক নীরবতার সুযোগে একের পর এক স্থাপনাযঙ্গ চলছে।

ঈদগাঁও বাজারের উত্তর পার্শ্বে বাঁশঘাটা পয়েন্টে ঈদগাঁও নদীর দক্ষিণ তীর দখল করে সারি সারি দোকান নির্মান করেছে জনৈক সন্তোষ সিন্ডিকেট।

সোমবার (২০ জুন) বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বাঁশঘাটা ব্রীজের আনুমানিক ৫০ গজ পূর্বে ১২ টি দোকান নির্মান করা হয়েছে। নদীর জলায়তন ও মূল স্রোতধারার নিকটবর্তী তীর দখল করে এসব দোকান নির্মিত হয়েছে।

এলাকাবাসী জানান, নদী শিকস্তুি জমি দখল করে কয়েক মাস আগে নির্মিত ১২ টি দোকান ছাড়াও একই লাইনে কদিন আগে রাতের আঁধারে আরো একটি দোকান নির্মান করেছে তারা।

সর্বশেষ এ দোকানটি নির্মিত হয়েছে বাজারের পানি নিস্কাশনের নালা দখল করে।
এসব দোকান নির্মানের ফলে চলমান বর্ষায় নদীর স্রোতধারা বাঁধাপ্রাপ্ত হয়ে উভয় তীরে ভাঙ্গন দেখা দিতে পারে।

এতে নবনির্মিত বাঁশঘাটা ব্রীজ, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ঈদগাহ বাস স্টেশন-গোমাতলী সড়ক ও নদী তীরবর্তী আরো সরকারী বেসরকারী স্থাপনা নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।

এ ছাড়াও বাজারের পানি নিস্কাশনের নালা দখল করে দোকান নির্মানের ফলে ঈদগাঁও বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বাজারের ব্যবসায়ীরা বলেন, দখলবাজ সিন্ডিকেট আইন কানুনের তোয়াক্কা না করে নদীর তীর দখল করে একের পর এক দোকান নির্মান করে যাচ্ছে।

অভিযুক্ত সন্তোষ দে’র কাছে নদী দখল করে দোকান নির্মানের বিষয়ে জানতে চাইলে এসব জমি বন্দোবস্তের জন্য আবেদন করেছেন বলে দাবী করেন তিনি।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ জাকারিয়া বলেন, অভিযোগ পেয়ে সদর সহকারী কমিশনার (ভূমি)কে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net