ঢাকা   ০৩:০৯:২৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঐতিহাসিক সাঁওতাল বিদ্্েরাহের ১৬৭তম দিবস পালন উপলক্ষে ৭ দফা বাস্তবায়নের দাবীতে দিনাজপুরে ৪টি সংগঠনের যৌথভাবে বিভিন্ন কর্মসুচী পালন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩১৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঐতিহাসিক সাঁওতাল বিদ্্েরাহের ১৬৭তম দিবস পালন উপলক্ষে ৭ দফা বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ আদিবাসী সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কিষানী সভা ও বাংলাদেশ ভুমিহীন সমিতির যৌথ উদ্দ্যোগে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে সংগঠনের নেতাকর্মী ও সর্মথকেরা।

৩০ জুন বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ সিধু, কানু, চাঁদ, ভৈরবসহ ২৫ হাজার সাঁওতাল বিদ্রোহীর স্মরণে স্থাপিত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করেন ৪টি সংগঠনের নেতকর্মী ও সমর্থকেরা। পরে তারা দিনাজপুর প্রেসক্লাবে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। এসময় কৃষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ষভাপতি তারোক কবিরাজ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল খান। অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলি কিসকু,সা:সম্পাদক স্বপন এক্কা,কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: হৃদয় হোসেন,কিষানী সভা দিনাজপুর জেলা কমিটির সভাপতি সাবিহা,সহ-সভাপতি তারামনি ও পৌর কমিটির সভাপতি রওশন আরা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ ইকবার বলেন,১৮৫৫ সালের ৩০ জুন দমি-নি-কোহ বা সাঁওতাল পরগণা হতে সাঁওতাল আদিবাসী নেতা সিঁধু,কানু,চাঁদ,ভৈরব এবং তাদের দুই বোন ফুলো মুর্মু ও ঝানু মুর্মু‘র নেতৃত্বে হাজার হাজার আদিবাসীর বৃটিশ বিরোধী আন্দোলন শুরু করেন এবং স্বাধীনতা ঘোষনা করে হুল বা বিদ্রোহ করেন। এই সংগ্রামে ব্রিটিশদের আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে সাঁওতালরা তাদের ঐতিহ্যবাহী তির ধনুক নিয়েই ঝাপিয়ে পড়ে এবং প্রথম বিজয়ী হলেও শেষ পর্যন্ত বৃটিশ বাহিনীর হিং¯্রীয় নিসংশ শাসনের কাছে হেরে যায় এবং সিধু,কানু,চাঁদ,ভৈরবসহ হাজার হাজার সাঁওতাল জনগোষ্ঠির রক্ত গংগার বিনিময়ে বৃটিশরা বিদ্রোহ দমনে সফল। তিনি বলেন,সহজসরল এই জনগোষ্ঠির আত্বত্যাগের অর্জিত স্বাধীনতার সুফল পরে এলেও আজ পর্যন্ত তারা নির্যাতন নিপিড়ণ ও নানাভাবে শোষনের স্বীকার হয়ে আসছে। আজকের এই দিনে আমরা চাই সাঁওতাল জনগোষ্ঠির আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,আদিবাসীদের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধ,ভাষা সংস্কৃতি ও কৃষ্টি কালচার রক্ষাসহ ৭ দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে তারা শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী এবং প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি