1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার পক্ষে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের প্রচারণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার পক্ষে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের প্রচারণা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৮০ বার

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি’র দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।

শনিবার (১১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের নেতৃত্বে উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নগরীর সালাউদ্দিন হোটেল মোড় থেকে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়ে দক্ষিণ চর্থা, মনোহরপুর, রাজগঞ্জ, কান্দিরপাড় এলাকাসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলে এ প্রচারণা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তাহের, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার, আলহাজ্ব মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজমুদার, মাহফুজ আলম, জাফর ইকবাল, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বদিউল আলম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net