ঢাকা   ১২:৫২:০১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

ভেড়ামারাতে পদ্মা নদীর ভাঙ্গনের প্রতিকারের দাবিতে মানববন্ধন

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৫৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের সন্নিকটে বাহিরচর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের মোসলেমপুর, টিকটিকিপাড়া ও মুন্সীপাড়া গ্রামের ৫ কিঃমিঃ এলাকা প্রমত্তা পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছে।

গত কয়েক দিনের ভাঙ্গনের শতশত একর কৃষি জমি ভাঙ্গনে বিলীন হয়েছে ও বিলীন হওয়ার আশংকা জন্মেছে। ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের হুমকিতে থাকা এলাকাবাসীর উদ্যোগে রবিবার (২৬জুন) বিকেলে আব্দুস সাত্তারের সভাপতিত্বে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় জাসদের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন বক্তব্য দেন৷ তিনি তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, দ্রুত এখানে জিও ব্যাগ ফেলে নদীর পাড় ভরাট করার উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বিশেষ অতিথির বক্তব্যে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দূর্দশার কথা সরকারকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে।

ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নিতে গাফিলতি ও সময় ক্ষেপন মেনে নেওয়া হবেনা। এরুপ হলে, প্রয়োজনে সরকারের দৃষ্টি আকর্ষণের তাগিদ থেকে অস্তিত্ব রক্ষায় সড়ক অবরোধ করা হবে। ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী ও ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান অবু অবিলম্বে ভাঙ্গন কবলিত এলাকাবাসীর দূর্দশা লাঘবে ও ভাঙ্গন প্রতিরোধে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিকেলে টিকটিকি পাড়া বালু ঘাটে উক্ত মানববন্ধনে বিপুল সংখ্যক নর-নারী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি