1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৭৫ বার

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত এক তরফা পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২রা জুন) কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেয়া হয়েছে। বিএনপি নেতা ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিম জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি করার জোর আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net