1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবি ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবি ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৭৭ বার

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। ১৬ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম ঠাকুরগাঁও জেলা ইউনিটের আয়োজনে সমাবেশে সংগঠনের ঠাকুরগাঁও জেলা ইউনিটের সভাপতি এ্যাড. সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সংগঠনের ঠাকুরগাঁও জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো: গোলাম রব্বানী প্রমুখ।

এ সময় সংগঠনের সহ সভাপতি এ্যাড. মহসিন ভুইয়া, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও বড় আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net