1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪০৮ বার

জয়পুরহাটে হেরোইন রাখার দায়ে আরশেদ আলী রাশেদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন।

একই আদেশে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আরশেদ আলী (৫৮) জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আরশেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় আরশেদের দেহ তল্লাশি করে ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্যের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট আটজন সাক্ষ্য দেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৬ মাসের সাজা দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হেনা কবির।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net