1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে একজন ক্রিকেটার উদীয়মান বাঁচতে চাই, সকলের সহযোগিতায়- সবুজ রানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে একজন ক্রিকেটার উদীয়মান বাঁচতে চাই, সকলের সহযোগিতায়— সবুজ রানা

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩০৯ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর(খেঁকী ডাঙ্গা) গ্রামের মেধাবী ছাত্র ও তুখোঁড় উদীয়মান ক্রিকেটার সবুজ রানা (১৯) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। তার অসহায় পরিবার চিকিৎসার ভার বহন করতে পারচ্ছে না,ফলে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে সব শেষ হয়ে যাচ্ছে। তার পিতা একজন দিনমজুর, প্রায় বছর খানেক ধরে চিকিৎসার খরচ বহন করতে করতে নিঃশেষ হয়ে গেছে। সবুজ রানা বলেন, আমার পিতা একজন দিনমজুর, তার সর্বস্ব দিয়ে আমার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এখন তার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি বাঁচতে চাই। এই পৃথিবীতে কি এমন সহৃদয় ব্যক্তি নেই,যে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসবে। আমি এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই, হে আল্লাহ তুমি আমার হায়াত বৃদ্ধি করে দাও। এ কথা বলতে বলতে আবেগ আপ্লূত হোন। সবুজ রানার বাবা জহেরুল ইসলাম বলেন, বিনা চিকিৎসায় চোখের সামনে ছোট ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, এটা সহ্য করতে পারছিনা। আমি সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অসহায় পিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

সবুজ রানার বন্ধু আব্দুল করিম বলেন, সে যেমন মেধাবী তেমন ক্রিকেটারও। এখন টাকার অভাবে চিকিৎসা একেবারে বন্ধ। অন্যদিকে আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, রানার বাবা ভীষণ গরীব ও অসহায়। তাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবান মানুষের কাছে তার চিকিৎসার সাহায্যের জন্য আকুল আহ্বান জানাচ্ছি। সমাজের কোন সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিলে বিকাশ নাম্বার +৮৮০১৩০৩৫২৩৬৫৪ ( ব্যক্তিগত) যোগাযোগ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net