1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার পুলিশ । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার পুলিশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৮৯ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের ৩ দিন পর রাজু হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু হোসেন বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার চক্কাগইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিয়ের পর দীর্ঘ ২২ বছর ধরে স্ত্রীকে নিয়ে রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐ গ্রামের ইউপি সদস্য আশরাফুল হক।

স্থানীয়রা জানায়, গত শনিবার নিহত রাজু হোসেন স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যার করার উদ্দেশ্যে একটি বিষের বোতল নিয়ে রাত ১১ টার সময় বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে খোজাঁখুজি করলে তাকে খুজে পায়নি। এরপর বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের লোকজন। নিখোজের ৩ দিন পর স্থানীয়রা খেত দেখতে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান বলেন, রাজুর মরদেহ পাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে এসে লাশের সুরতাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net