ঢাকা   ০৫:০৭:২৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আদমশুমারি ও গৃহগণনা সপ্তাহের উদ্বোধন।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৩৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় আদমশুমারি ও গৃহগণনা ২০২২ এর কার্যক্রমের এবং জনশুমারি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর আয়োজনে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় পরিসংখ্যান ও তথ্য বিভাগের বাস্তবায়নে র‌্যালী ও আলোচনার মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম এর উদ্বোধন করা হয়। ১৫ জুন বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -পরিচালক মো: আবু হোসেন, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও জেলা পরিসংখ্যান অফিসার আবু সালেহ মো: রব্বানী, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার শারমিন আক্তার, জোনাল অফিসার নাহিদ হাসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। বক্তারা জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কার্যক্রমের এবং জনশুমারি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সর্ব সাধারণকে গণনাকারী ও সুপারভাইজারদের জনশুমারি ও গৃহগণনার কাজে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, পেশাজীবী নেতা, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৫ই জুন হতে ২১ শে জুন পর্যন্ত সারাদেশে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি