1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারামারি, থানায় অভিযোগ । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারামারি, থানায় অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৮৩ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা চিলারং ইউনিয়নে ভুয়া দলিল দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আতিকুর রহমান সহ তার বাহিনীর বিরুদ্ধে। জমির মালিক জমিতে গেলে মোস্তাফা বাহিনী তাদের ধাওয়া করেন। এবং হুমকি স্বরূপ কথা বলতে থাকে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আতিকুর রহমান চিলারং ইউনিয়নের আখনগর বাজারের গোলাম মোস্তফার ছেলে। পৈত্রিক সূত্রে, জমির মালিক প্রফুল্ল রায় বলেন, আমার দাদা মথুর নার্থ নামে সিএস রেকর্ড আছে। দাদার ভোগ দখলকারী থাকা অবস্থায় মারা গেলে তার তিন ছেলের নামে এস এ খতিয়ানে প্রকাশিত হয়।

উক্ত জমি আমরা খারিজ খতিয়ান করে নিয়েছি এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। জমিটি আমাদের বাড়ি হইতে ৫ কিলো দুরে হওয়ার কারণে গোলাম মোস্তফার বাড়ির সন্নিকটবর্তী হওয়ায় তারা বর্গা আবাদ করতো। এরই মধ্যে তারা গোপনে একটি ভূয়া দলিল তৈরী করে আমাদেরকে তাড়িয়ে দেয় এবং এ কথাও বলে যে আমরা যদি ঐ জমি দখলে যাই তবে প্রাণে মেরে ফেলবে। আমরা ভীত হয়ে রবিবার (২৬জুন) তাদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। অভিযোগ প্রসঙ্গে আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা রাজী হননি। এ ব্যাপারে চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত নিয়ে ঝামেলার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় ওসি কামাল হোসেনের যোগাযোগ করা হলে তিনি বলেন, আখানগর বাজারে ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থালে পুলিশ গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net